নিজস্ব প্রতিনিধিঃ
রাত পোহালেই ইংরেজি নতুন বর্ষ ২০২৬।আজ বুধবার ইংরেজি ২০২৫ সালের শেষ দিন।অর্থাৎ
বর্ষ বিদায়ের পালা।আর পুরনো বছরের শেষ দিনই নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালেন রাজ্যের
মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা।এদিন শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,২০২৫ সালের শেষ দিন আজ।
অর্থাৎ ২০২৫ পুরনো বছর, তার বিদায়ের পালা। আগামীকাল থেকে ২০২৬ সাল। নতুন বছরকে আমরা
স্বাগত জানাচ্ছি। তো ২০২৫ সালে আমরা কি করলাম, তার হিসাব এবং আগামী দিন আমরা ২০২৬ সালে
কি করতে যাব এগুলির উপর ভিত্তি করেই কিন্তু আমরা পরিকল্পনা করে থাকি বলে মুখ্যমন্ত্রী
জানান।তাই ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে সকল রাজ্যবাসিকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা
জানিয়েছেন তিনি।
akb tv news
31.12.2025

%20(1)%20(1)_0.png)