নিজস্ব প্রতিনিধিঃ
ফের উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মহারাষ্ট্রের
স্থানীয় নির্বাচনে বিজেপি ও মহাজুটির বিপুল জয়ে আনন্দিত তিনি। রবিবার সন্ধ্যা রাতে
এক্স হ্যান্ডেলের বার্তায় নরেন্দ্র মোদির দাবি, গেরুয়া শিবিরের মহারাষ্ট্র জয় আসলে
উন্নয়নের রাজনীতির জয়।সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, “দ্বিধাহীন ভাবে উন্নয়নের পাশে থেকেছে মহারাষ্ট্র। পৌর পরিষদ
এবং পৌরসভা নির্বাচনে বিজেপি এবং মহাজুটির উপর আস্থা রাখার জন্য আমি মহারাষ্ট্রের জনগণের
কাছে ঋণী। এটি আমাদের জনমুখী উন্নয়ন পদ্ধতির প্রতি জনগণের আস্থার প্রতিফলন।” মোদি
আশ্বস্থ করেন, সরকার প্রতিটি নাগরিকের আকাঙ্ক্ষা
পূরণের জন্য নতুন উদ্যমে কাজ করবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে বিজেপি এবং মহাজুটি কর্মীদের
কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদি।২৮৬টি মহারাষ্ট্র নগর পরিষদ এবং পঞ্চায়েতের
মধ্যে ১২৯টির দখল নিয়েছে বিজেপি। রেকর্ড জয়ের কথা জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
দেবেন্দ্র ফড়ণবীসও। তিনি পরিসংখ্যান দেন, গোটা রাজ্যে ৩৩০০ জন বিজেপি কাউন্সিলর নির্বাচিত
হয়েছেন। স্থানীয় নির্বাচনে বিরাট জয় নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের
মন্তব্য, “মোদিজি আমাদের উপর যে বিশ্বাস রেখেছিলেন,
আমাদের নেতা অমিত শাহজি, নাড্ডাজি এবং নবীনজি আমাদের উপর যে আস্থা রেখে ছিলেন তা পূরণ
করতে পেরে আমরা খুশি।”
akb tv news
22.12.2025

