আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পথনিবাসীদের পাশে কম্বল ও শুকনো খাবার নিয়ে “আন্তর্জাতিক সাহিত্য ঘরানা” ঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ প্রতিনিধি,আগরতলা,আরশিকথাঃ


    শীতের তীব্রতা যখন জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে, ঠিক সেই সময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল “আন্তর্জাতিক সাহিত্য ঘরানা”। 

    সংস্থার উদ্যোগে গত ২৪ ডিসেম্বর গভীর শীতের রাতে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থানরত অসহায় ও পথনিবাসী মানুষের মধ্যে কম্বল ও শুকনো খাবার বিতরণ করেন, সংস্থার কর্ণধার কামনা দেব সহ সংস্থার উপদেষ্টা ড. বিথীকা চৌধুরী, সম্পাদক তপন দেব, সহসভাপতি শিবানী ভট্টাচার্য্য, কল্পনা দাসপাল ও জবা পাল দত্ত এবং সহ সম্পাদক নিতাই শর্মা সহ কোষাধক্ষ্য সঞ্জয় দে ও মৃণাল কান্তি পাল, সদস্য শকুন্তলা আচার্য, নয়ন দে ,সুমন দেব, ঝর্ণা সেনগুপ্তা ও অন্যান্যরা। 

    এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শীতের দংশনে কষ্ট পাওয়া মানুষদের কিছুটা স্বস্তি দেওয়া এবং সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দেওয়া। স্বেচ্ছাসেবকরা রাতের অন্ধকার উপেক্ষা করে আন্তরিকতার সঙ্গে পথনিবাসীদের হাতে কম্বল ও খাদ্যসামগ্রী তুলে দেন। শীতের রাতে এই সহানুভূতির স্পর্শ পেয়ে অনেক পথনিবাসীর মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

    সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সাহিত্যচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের অঙ্গীকার থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মানবিক মূল্যবোধকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন , সংস্থার কর্ণধার কামনা দেব।



    শীতের কঠিন বাস্তবতায় “আন্তর্জাতিক সাহিত্য ঘরানা”-র এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতা ও সহমর্মিতার এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকল।



    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৭ ডিসেম্বর ২০২৫

     

    3/related/default