নিজস্ব প্রতিনিধিঃ
একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। এবার খুন হল এক ডেলিভারি বয়।মৃতের নাম
প্রবীর শীল ওরফে সৌরভ। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তার মৃত্যু হয়।
তার পরিবার এখনও জানতে পারল না কেন বা কারা তাদের ছেলেকে হত্যা করেছে। এই ঘটনাটি ঘটে
বামুটিয়া এলাকায়।এব্যাপারে মৃতের বাবা জানান, শনিবার রাতে বাড়িতে এসে দেখি ছেলে আসেনি।
তারপর সঙ্গে সঙ্গে আমি ছেলের মোবাইলে ফোন করি।তখন অপর এক যুবক ফোন রিসিভ করে বলে যে
সৌরভকে মারধর করা হচ্ছে। এমনকি তার স্কুটিও ভেঙ্গে ফেলা হয়েছে। তবে কে তাকে মারধর করছে
তা জানতে চাইলে ওই যুবক কিছু বলতে পারেনি। এরপর বেশ কয়েকবার তার মোবাইলে ফোন করার পর
কালি মন্দিরের পাশে একটি রাস্তা থেকে প্রবীর শীল ওরফে সৌরভকে উদ্ধার করে হাসপাতালে
নিয়ে যাওয়া হয়। তারপর রবিবার রাতে ছেলের মৃত্যু হয় বলে তিনি জানান।
akb tv news
29.12.2025

