আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আমার নজরে একজন শিক্ষক বা শিক্ষিকা হলেন একজন মূর্তিকার।। মন্ত্রী টিংকু রায়।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    চন্ডীপুর বিধানসভার অন্তর্গত নেতাজি শিক্ষা নিকেতনের রৌপ্য জয়ন্তী বর্ষ উপলক্ষে সোমবার চন্ডীপুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় কমিটির উদ্যোগে এবং স্থানীয় মানুষের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি গত ২৫ বছরে ধারাবাহিক উন্নতির পথে এগিয়ে এসেছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রেলির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।রেলিতে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা অংশ নেন।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। তাঁর হাত ধরে বিদ্যালয়ের স্মরণিকা ও নিজস্ব ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কালিকদার, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় সহ বিশিষ্টজনেরা।অনুষ্ঠানে মন্ত্রী তাঁর ভাষণে বলেন, আমার নজরে একজন শিক্ষক বা শিক্ষিকা হলেন একজন মূর্তিকার।দুর্গা পুজার সময় যেমন আমরা প্রতিযোগিতা করি যে কার মূর্তিটা সুন্দর হবে। কেউ কুমারটুলি থেকে মূর্তিকার নিয়ে আসেন। কেউ আবার স্থানীয় মূর্তিকার নিয়ে আসেন।একজন মূর্তিকার যাভাবে ভাবে সেইভাবেই মূর্তির রূপ দেয়। ঠিক তেমনি একজন শিক্ষিক বা শিক্ষিকাও ছাত্র-ছাত্রীদেরকে নিজ অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা প্রদান করে থাকেন বলে তিনি জানান।নেতাজি শিক্ষা নিকেতনের ২৫ বছরের পথচলা নিয়ে আলোচনা ও একটি তথ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। সমগ্র অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ ও পাশাপাশি শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়।

     








    akb tv news 

    29.12.2025

    3/related/default