আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাব্রুম প্রেস ক্লাবের পক্ষ থেকে সাব্রুম শহরে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    সম্প্রতিকালে বাংলাদেশে সংবাদ মাধ্যমের উপর ধারাবাহিক হামলা, গণ মাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। গত সপ্তাহে ঢাকায় দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মুদ্রণ কার্যক্রম ব্যাহত হয়, কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। দেশি-বিদেশি মানবাধিকার ও বিভিন্ন সাংবাদিক সংগঠন গুলো ঘটনা গুলোর তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের দাবি তুলেছে। প্রশাসন কয়েক জনকে গ্রেপ্তার করলেও সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়ে গেছে। তারই প্রতিবাদে বুধবার সাব্রুম প্রেস ক্লাবের পক্ষ থেকে সাব্রুম শহরে একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। এই প্রতিবাদ মিছিলে অবিলম্বে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ বন্ধ করা ও দোষীদের বিরুদ্ধে  শাস্তির দাবি জানানো হয়। সাব্রুম প্রেস ক্লাব সদস্যদের পাশাপাশি শহরের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী, সমাজসেবী সংগঠন এই প্রতিবাদ মিছিলে সামিল হয়।










    akb tv news 

    24.12.2025


    3/related/default