আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিধায়ক ভাতার পুরো টাকাটাই কার্যকর্তাদের মধ্যে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত বিধায়ক রাম প্রসাদ পালের।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ  

    সূর্য মনির নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রামপ্রসাদ পাল তাঁর বিধায়ক ভাতার পুরো টাকাটাই কার্যকর্তাদের মধ্যে বন্টন করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এনিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রাম প্রসাদ পাল জানান, দীর্ঘ দিন ধরেই আমার এই ভাবনা এসেছিল। যেহেতু আমি কার্যকরতাদের মাধ্যমেই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই বিধায়ক হয়েছি। মন্ত্রী হয়েছিলাম। বর্তমানে রাজ্য বিধানসভার উপাধক্ষ্য হিসেবে আছি। তাই অনেক দিন ধরেই আমি ভাবছি আমার বেতন , ভাতা যেটা সরকার দিচ্ছে, সেটা যদি আমি আমার কার্যকর্তাদের দিয়ে দেই যারা কাজ করছে সংগঠনের জন্য। সেখানে যদি আমি আমার বেতন ভাতাকে কাজে লাগাতে পারি, তাদের এই অক্লান্ত পরিশ্রমের মধ্যে যদি সেই টাকা কাজে লাগাতে পারি তাহলে এটাকে আমি আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করব বলে রাম প্রসাদ পাল জানান।  









    akb tv news 

    24.12.2025

     

    3/related/default