আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পরিবহন দপ্তরের প্রকল্পগুলির পর্যালোচনা সহ চলমান কাজগুলোর অগ্রগতি নিয়ে মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    ৩১শে ডিসেম্বর বুধবার বিকেলে সচিবালয়ের কনফারেন্স হলে পরিবহন দপ্তরের প্রকল্পগুলির পর্যালোচনা সহ চলমান কাজগুলোর অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ও দফতরের সচিব সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা। বৈঠকে মন্ত্রী বলেন, আজ ২০২৫ সালের শেষ দিন। ২০২৫ সালে রাজ্যের পরিবহন দফতরের উদ্যোগে যে উন্নয়ন মূলক কর্মসূচি চলছে বিভিন্ন মোটর স্ট্যান্ড, আমাদের ডিটিও অফিস, আস্তাবলে কমিশনার বিল্ডিং, কোন কাজের অগ্রগতি কি, কাজ শেষ করতে কতদিন লাগবে বা অর্থনেতিক দিক দিয়ে কি অগ্রগতি রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে একটি বিস্তারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যে প্রকল্প গুলি নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা প্রতি তিন-চার মাস অন্তর অন্তর এই প্রকল্প গুলি নিয়ে রিভিউ করে থাকি বলে মন্ত্রী জানান।   









    akb tv news 

    31.12.2025

    3/related/default