আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাতীয় দন্ত চিকিৎসক দিবস ২০২৫ ও ২৪তম বার্ষিক দন্ত সম্মেলন অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বুধবার রাজধানীর প্রজ্ঞা ভবনে জাতীয় দন্ত চিকিৎসক দিবস ২০২৫ এবং ২৪তম বার্ষিক দন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব কিরণ গিত্তে, এনএইচএম মিশন পরিচালক সাজু ওয়াহিদ এ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পরিচালক ডাঃ দেবশ্রী দেববর্মা ও ডঃ অঞ্জন দাস।জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার জাতীয় মৌখিক স্বাস্থ্য কর্মসূচি শাখা এবং ভারতীয় ডেন্টাল অ্যাসোসিয়েশন ত্রিপুরা রাজ্য শাখার সহযোগিতায় হয় এই অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে জাতীয় দন্ত চিকিৎসক দিবস ও ২৪তম বার্ষিক দন্ত সম্মেলন নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, অনেকের হার্টের সমস্যা থাকে। আমার কাছে অনেকেই আসে যে তাদের অনেকের হার্টের সমস্যা জন্মগত।তাদের বিনামুল্যে আমরা  অপারেশনের ব্যবস্থা করেছি। সেক্ষেত্রে আমরা চেন্নাইয়ের এপোলো হাসপাতালের সঙ্গে মৌ করেছি বলে তিনি জানান।   



















    akb tv news 

    24.12.2025


    3/related/default