নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার মন্ত্রী অনিমেষ দেববর্মা বড়দোয়ালীস্থিত সরকারি প্রিন্টিং প্রেস অফিসটি পরিদর্শন করেন।পরিদর্শন কালিন সময়ে তিনি অফিসের কর্মচারীদের সঙ্গে কথা বলেন ও সব কিছু ক্ষতিয়ে দেখেন।এখানে নতুন বিল্ডিং সহ প্রেসে কাজ করা কর্মচারীদের সাথে কথা বলে তাদেরকে সুযোগ সুবিধা গুলো পাইয়ে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, আমি মন্ত্রী হওয়ার পর আজ চতুর্থ বারের জন্য এখানে আসলাম। প্রথমবার যখন এখানে এসেছিলাম, তখন দেখেছিলাম এখানে জঙ্গলের একটা পরিবেশ। তখন থেকে আমাদের যে সচিব আছে উনার সঙ্গে আলোচনা করলাম যে এটাকে একটা রিভাইন করার। সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সবই প্রিন্টিং প্রেস অফিসে করা হয়। তো এটাকে আমাদের পরিবর্তন করতে হবে। বিল্ডিংটাকে নতুন করতে হবে।পুরনো বিল্ডিংটা এখন আমরা ঘুঁটিয়ে নিচ্ছি। নতুন বিল্ডিং চলে আসছে বলে তিনি জানান।
akb tv news
20.12.2025

