নিজস্ব প্রতিনিধিঃ
বিরামহীন কুয়াশা ও দূষণে দমবন্ধ পরিস্থিতি
দিল্লিবাসীর। চলতি বছরের দীপাবলির পর থেকে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন। শনিবার দিল্লির
বাতাসের সামগ্রিক গুণমান সূচক ছিল ৩৮০। অন্যদিকে, ঘন কোয়াশার কারণে রাজধানী এবং সংলগ্ন
অঞ্চলে দৃশ্যমানতা প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এর জেরে এদিন বাতিল হয়েছে
শতাধিক বিমান। পাশাপাশি, দেরিতে চলছে বহু ট্রেন। শুধু কনকনে ঠান্ডা নয়। সঙ্গে
দোসর দূষণ। ফলে রাজধানী এবং তার আশপাশের এলাকায় ‘ধোঁয়াশা’ তৈরি হয়েছে, যা দৃশ্যমানতাকে
কার্যত শূন্যে নামিয়ে আনার পাশাপাশি জনজীবনও বিপর্যস্ত করে তুলেছে। শনিবার সকালে দিল্লির
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বিলম্ব হয়েছে। বাতিল করা হয়েছে
১০০টিরও বেশি বিমান। নির্ধারিত সময়ের পর ছেড়েছে বহু উড়ান। একইসঙ্গে ব্যাহত হয়েছে
ট্রেন চলাচলও। ধোঁয়াশা ও কম দৃশ্যমানতার কারণে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। ধোঁয়াশা
এবং কম দৃশ্যমানতার কারণে দিল্লি থেকে সঠিক সময়ে রওনা দিতে পারেনি নহু ট্রেন। পাশাপাশি
বহু ট্রেন আবার বাতিলও করা হয়েছে।
akb tv news
20.12.2025

