ভবনস্ নতুন প্রজন্মের পড়াশোনার পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এরই অঙ্গ হিসেবে ২৯ শে ডিসেম্বর নরসিংগড়স্থিত ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয়েছে ২২তম বার্ষিক ক্রীড়ানুষ্ঠান।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রধান অতিথি ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. যোগেশ প্রতাপ সিং এবং ত্রিপুরা সরকারের উচ্চ মধ্যশিক্ষা পর্ষদের অধিকর্তা এন.সি.শর্মা’র পবিত্র মশাল প্রজ্জ্বলন ও স্থাপনের মধ্য দিয়ে। উপস্থিত বিশেষ অতিথি সরযূ চক্রবর্তী, সঞ্জীব দেব, পদ্মশ্রী দীপা কর্মকার সহ সম্মাননীয় অতিথিবৃন্দ পায়রা ও বেলুন উড়িয়ে এই বিশেষ দিনের আনুষ্ঠানিক ঘোষণা করেন।অনুষ্ঠানে বিদ্যালয়ের অধ্যক্ষা স্বপ্না সোম স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন।এই বিশেষ দিনে ত্রিপুরার উদীয়মান ক্রীড়াবিদ লক্ষ্মী রাণী ত্রিপুরাকে সংবর্ধিত করা হয়। অন্যদিকে ত্রিপুরার মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সম্পাদক আশিস পাল ভারতীয় বিদ্যাভবনের চেয়ারম্যান এবং বিদ্যালয়ের অধ্যক্ষাকে সংবর্ধিত করেন । তারপর স্কুল ম্যাগাজিন ‘প্রজ্ঞা’র আনুষ্ঠানিক উন্মোচন করেন সম্মাননীয় অতিথি ড. সুমন্ত চক্রবর্তী এবং সুচিত্রা সরকার।তাছাড়া ৭০০ আসন বিশিষ্ট কাশীনাথ দাস মেমোরিয়াল আর্কেড এর উদ্বোধন করেন স্বপন ভৌমিক ও রানু চক্রবর্তী এবং একইসঙ্গে ষষ্ঠ শ্রেণির দশজন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হল শিক্ষার্থীদের তৈরি বাহারি খাবারের স্টল, পরিবেশ বান্ধব জলবল এবং বাটিক স্টল। এছাড়াও শিক্ষার্থীদের যোগা প্রদর্শন, প্যারেড ও পাঁচ শতাধিক শিক্ষার্থীর সমবেত নৃত্যানুষ্ঠান বিশেষভাবে লক্ষণীয়। পুরো মাঠ শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দ-উল্লাসে প্রাণবন্ত হয়ে উঠে।
উপস্থিত সম্মাননীয় অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য শিক্ষার্থীদের আনন্দের মাত্রা আরো বাড়িয়ে তুলে ৷ বিভিন্ন খেলায় বিজয়ীদের হাতে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ভারতীয় বিদ্যাভবন, আগরতলা কেন্দ্রের মাননীয় চেয়ারম্যান তথা অবসরপ্রাপ্ত আই.এফ.এস দেবাশীস চক্রবর্তী। শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছিল।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৩০ ডিসেম্বর ২০২৫


.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)
.jpeg)