নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলায় গ্রেফতার হল বাংলাদেশের জঙ্গি সংগঠনের সদস্য জাগির মিয়া। ত্রিপুরা
পুলিশ, আসাম পুলিশ ও অন্যান্য বাহিনীর যৌথ অভিযানে মঙ্গলবার সকালে পশ্চিম থানার অধীন
জয়পুর এলাকা থেকে জাগির মিয়া নামে এক জঙ্গিকে আটক করে।জাগীর মিয়ার বিরুদ্ধে অভিযোগ,
সে "ইমাম মাহামুদে কাফিলা" নামক সংগঠনের একজন সক্রিয় সদস্য। যে সংগঠনটি
বাংলাদেশের জামাতোল মুজাহিদিন বাংলাদেশের একটি শাখা সংগঠন।পশ্চিম থানার পুলিশ তার বিরুদ্ধে ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৫০/১৫২/১১৩(৫) BNS, ২০২৩ এবং ধারা ১০/১৩/১৬/৩৮/৩৯/৪০ UA7 ধারায় মামলা
নিয়ে এদিনই তাকে আদালতে প্রেরণ করে।জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ যা সংক্ষেপে জেএমবি,
বাংলাদেশ থেকে পরিচালিত একটি সন্ত্রাসী সংগঠন। ইতিমধ্যেই বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া,
যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া এই সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।
দলটি ১৯৯৮ সালের এপ্রিলে ঢাকা বিভাগের পলমপুরে শায়েখ আব্দুর রহমান এটি প্রথম প্রতিষ্ঠা
করেন।
akb tv news
30.12.2025

