আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চলতি বছরের পরীক্ষা পে চর্চা এখনই ভেঙে দিয়েছে সব রেকর্ডll AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধি,

    পড়ুয়াদেরকে পরীক্ষার ভয়কে কাটাতে প্রতি বছর বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।যার নাম ‘পরীক্ষা পে চর্চা’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাবনায় তৈরি এই বিশেষ উদ্যোগ পরীক্ষার্থীদের কাছে সোনার কাঠির সমান।২০১৮ সালে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচি সামিল হয়েছে ভারতের বিকাশে।পরীক্ষার চাপ কীভাবে মোকাবিলা করা যায় এবং পরীক্ষাকে ভয় পাওয়ার বদলে কীভাবে সেটিকে একটি উৎসব হিসাবে দেখা যায় — এনিয়েই প্রতি বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা বলেন ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে।পাশাপাশি দেন পরামর্শ। গত কয়েক বছর ধরেই ধীরে ধীরে জনমানসে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে জায়গা করে নিয়েছে ‘পরীক্ষা পে চর্চা’ উদ্যোগটি। দিল্লিতে আয়োজিত এই কর্মসূচি যোগ দিয়ে থাকেন দেশের নানা প্রান্তের বাসিন্দারা। চলতি বছরের পরীক্ষা পে চর্চা এখনই ভেঙে দিয়েছে সব রেকর্ড। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, গত ১১ই জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন চলেছিল। তাতেই ব্যাপক ভাবে সাড়া পেয়েছে কেন্দ্রের এই উদ্যোগ। গত বছর পরীক্ষা পে চর্চার মূল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সাড়ে চার কোটি মানুষ। কেউ কেউ উপস্থিত ছিলেন সভাস্থলে। কেউ বা ছিলেন ভার্চুয়ালি। তবে এই সংখ্যা এখানেই শেষ হয়নি। এছাড়াও পরীক্ষা পে চর্চা কর্মসূচি ঘিরে যে সকল বাড়তি কর্মসূচি চলছে, তাতে মোট অংশগ্রহণ কারীর সংখ্যা ২.২৬ কোটি। অর্থাৎ এই গোটা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মোট ৬.৭৬ কোটি মানুষ। চলতি বছর মোদীর পরামর্শ নিতে একত্রিত হয় গোটা ভারত। দেশের উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম — সমগ্র প্রান্ত থেকেই ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা যোগ দেন এই অনুষ্ঠানে।









    akb tv news 

    27.01.2026

    3/related/default