আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নিখোঁজ ছেলেকে ফিরে পেতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি বৃদ্ধা মায়ের ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সাব্রুম মহকুমার সাতচাঁদ আর ডি ব্লকের অন্তর্গত মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের ২-নং ওয়ার্ডের সাহা পাড়ার বাসিন্দা প্রয়াত হারাধন দেবনাথের একমাত্র ছেলে প্রদীপ দেবনাথ। বয়স ৩৫ বছর। প্রদীপের ছেলে সাব্রুম মাইকেল মধুসূদন দত্ত কলেজে পড়াশোনা করে। স্ত্রী সহ তিনজনের সংসার ।প্রদীপ দেবনাথ অন্যের রাবার বাগানের রাবারের কস তুলতেন। এটাই ছিল তার মূল জীবিকা। সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাবারের কস সংগ্রহ করতে চলে যায়। প্রতি দিনের মত গত ১৭ই জানুয়ারী সকাল ছয়টায় বাড়ি থেকে বের হয় প্রদীপ রাবার গাছের কস সংগ্রহ করার জন্য।এরপর থেকে নিখোঁজ সে। পরিবারের লোকজনরা দু’দিন আত্মীয় পরিজনদের বাড়িতে খোঁজ নেওয়ার পর এবং বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর শেষমেষ গত ১৯শে জানুয়ারী মনুবাজার থানার নিখোঁজ ডায়েরী করেন। ১০ দিন হতে চলেছে, এখনো পর্যন্ত ছেলে বাড়িতে ফিরে আসে নি। নিখোঁজ প্রদীপ দেবনাথের মামা তপন দেবনাথ জানান, গত কয়েকদিন আগে পরিবারের কাছে 7586014926 এই ফোন নম্বর থেকে বহি: রাজ্য অসম থেকে একটি যুবক ফোন করে বলে আপনারা আমার এই নম্বরে টাকা পাঠালে আপনাদের ছেলেকে বাড়িতে যাওয়ার জন্য ট্রেনের টিকেট কেটে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেব। পরিবারের লোকজনরা সাথে সাথে অনলাইনে টাকা পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর পর সাথে সাথে ঐ মোবাইল নম্বরটি বন্ধ করে দেয় অসমের ঐ যুবক।জানান প্রদীপের মামাl তাই পরিবারের লোকজনেরা নিরুপায় হয়ে সাংবাদিকের দ্বাদস্ত হয়।মঙ্গলবার ক্যামেরার সামনে নিখোঁজ প্রদীপ দেবনাথের মা ভানুমতী দেবনাথ বুক ফাটিয়ে কান্না করেন।কাঁদতে-কাঁদতে ভানুমতী দেবনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে করজোড়ে প্রার্থনা করেন উনার ছেলেকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য l এখন দেখার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই সংবাদ পরিবেশিত হওয়ার পর কি রকম পদক্ষেপ গ্রহণ করেন। সেই দিকেই তাকিয়ে এখন নিখোঁজ প্রদীপের পরিবার।










    akb tv news 

    27.01.2026

    3/related/default