নিজস্ব প্রতিনিধি,
কেন্দ্রীয় সরকার বা AAIB -র তরফে কোনও জবাবি হলফনামা জমা দেওয়া হয়নি। বুধবার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয় বিমান দুর্ঘটনায়। এদিনই আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় চাঞ্ছল্যকর তথ্য দেয়। এদিন মহারাষ্ট্রের বারামতিতে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। আর সেদিনই সুপ্রিম কোর্টে গত জুন মাসের AI 171 বিমান দুর্ঘটনা প্রসঙ্গ উত্থাপিত হল।এদিন প্রধান বিচারপতি সূর্য কান্তের এজলাসে সরকারের ভূমিকার প্রশ্ন তুললেন আইনজীবী প্রশান্ত ভূষণ। আইনজীবী জানান, এদিনই এই মামলা শুনানির জন্য তালিকাভুক্ত রয়েছে। কিন্তু কেন্দ্র সরকার বা AAIB-র তরফে কোনও জবাবি হলফনামা জমা দেওয়া হয়নি। তাঁর বক্তব্য, পাইলটদেরই বক্তব্য, এয়ারপ্লেন গুলো সুরক্ষিত নয়। এব্যাপারে তদন্তের প্রয়োজন। খুব দ্রুত এবিষয়ে শুনানির জন্য দিন ধার্য করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। প্রসঙ্গত, গত বছরের জুন মাসে এয়ার ইন্ডিয়ার ১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমান টেক অফের কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে। বিমানের ১২ জন ক্রু ও ২২৯ জন যাত্রীই মারা যায়। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আদালতের পর্যবেক্ষণে তদন্তের দাবি করে জনস্বার্থ মামলা হয়েছিল। বলা যায় কাকতালীয়ভাবে এই মামলায় বুধবারই সুপ্রিম কোর্টে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। যেদিন মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ার সহ মোট ৫ জনের।
akb tv news
28.01.2026

