আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির রাজ্যভিত্তিক সূচনা হল ধর্মনগরেll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    বুধবার ধর্মনগরে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের রাজ্যভিত্তিক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হল মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে।প্রদীপ প্রজ্বলন করে তিনি অনুষ্ঠানের সূচনা করেন। ধর্মনগরের বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবনে ধর্মনগর মহকুমা খাদ্য ও কৃষি দপ্তরের উদ্যোগে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, বিধায়ক যাদব লাল নাথ এবং সিপিআইএম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর, কদমতলা ও কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন, খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন, উত্তর ত্রিপুরার জেলাশাসক চাঁদনি চন্দ্রন এবং খাদ্য দপ্তরের অতিরিক্ত সচিব সুমিত লোধ।অনুষ্ঠানস্থলে কৃষকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শুরুতেই রাজ্যের তাঁত শিল্পীদের তৈরি ঐতিহ্যবাহী গামছা দিয়ে কৃষকদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। ২০১৮ সাল থেকে প্রতি কুইন্টাল ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১,৭৫০ টাকা নির্ধারণ করে বছরে দুটি মরশুমে ধান ক্রয় করা হচ্ছে।বর্তমানে রাজ্যের প্রায় ১ লক্ষ ২৫ হাজার কৃষক এই প্রকল্পের আওতায় ধান বিক্রি করছেন এবং এ পর্যন্ত মোট ৪৮৯ কোটি টাকা সরাসরি কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এবছর কিছুটা দেরি হলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে ধান সংগ্রহ প্রক্রিয়া শুরু হল, যা প্রায় এক মাসব্যাপী চলবে। রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৮ হাজার মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলা থেকে প্রায় ১,৫০০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে বলে তিনি জানান।










    akb tv news 

    28.01.2026

    3/related/default