নিজস্ব প্রতিনিধি,
বুধবার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের।এদিন সকালে আচমকাই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। অভিশপ্ত সেই বিমানেই অজিতের সঙ্গে ছিলেন আরও চারজন। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে সেই বিমান। ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার পরই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেন তিনি। যদিও তার আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে ফোন করেন তিনি। দুর্ঘটনার বিস্তারিত খোঁজ নেন বলে খবর। এরপরই সামাজিক মাধ্যমে পাওয়ারকে জননেতা উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘অজিত পাওয়ার জননেতা ছিলেন। তৃণমূল স্তর পর্যন্ত তাঁর যোগাযোগ ছিল। মহারাষ্ট্রের জনগণের সেবায় তাঁর সর্বদা অগ্রণী ভূমিকা থাকত। পরিশ্রমী এবং সর্বজন সম্মানিত অজিতের মৃত্যু অত্যন্ত দুঃখজনক বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”
akb tv news
28.01.2026

