আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের কথা তুলে ধরেনll AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    দেশের সামগ্রিক উন্নয়নের রূপরেখায় উত্তর-পূর্বাঞ্চল এখন বিশেষ ভাবে গুরুত্ব পাচ্ছে। বুধবার সংসদের যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের কথা তুলে ধরেন। তাঁর ভাষণে বিশেষ গুরুত্ব পায় ত্রিপুরা রাজ্যের উন্নয়ন চিত্র। তিনি জানান, ব্রডগেজ রেল সংযোগের মাধ্যমে আগরতলা আজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত হয়েছে। এর ফলে ত্রিপুরায় উন্নয়নের গতি বেড়েছে। এর পাশাপাশি পর্যটন ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোর বড় সাফল্যের কথাও উঠে আসে রাষ্ট্রপতির ভাষণে। আগরতলায় মা ও শিশুদের জন্য বিশেষ হাসপাতাল নির্মাণ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর মাধ্যমে ত্রিপুরার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত হবে বলে তিনি জানান।










    akb tv news 

    28.01.2026


    3/related/default