নিজস্ব প্রতিনিধি,
এবার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল ভারত। মঙ্গলবার সকালে ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তনিও কোস্টা ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনের উপস্থিতিতে এই চুক্তি সই করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চুক্তি সই হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক বিরাট চুক্তি সই হয়েছে। যাকে বিশ্ব মাদার অফ অল ডিলস বলে উল্লেখ করেছে।’ এদিকে কূটনৈতিক মহলের দাবি, ভারত ও ইউরোপের এই চুক্তিতে কার্যত একঘরে হতে চলেছে আমেরিকা।ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই চুক্তি সই হওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, “ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এক বিরাট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যাকে বিশ্ব মাদার অফ অল ডিলস বলে উল্লেখ করেছে। এই চুক্তি ভারত ও ইউরোপের নাগরিকদের জন্য এক বিরাট সুযোগ তৈরি করবে। এই চুক্তি বিশ্বের প্রধান দুই অর্থনীতির মধ্যে অংশীদারিত্বের এক অনন্য উদাহরণ। আমাদের এই চুক্তি গোটা বিশ্বের মোট ডিজিপির ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করবে।” এমনিতেই ইউরোপীয় ইউনিয়ন ভারতের অন্যতম বড় বাণিজ্য সহযোগী বলে তিনি জানান।
akb tv news
27.01.2026

