নিজস্ব প্রতিনিধি,
মঙ্গলবার দেশ জুড়ে এক দিনের প্রতীকী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস -সহ একাধিক সংগঠন এই ধর্মঘটের ডাক দিয়েছে। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবিতে এই ধর্মঘট ডাকা হয়েছে। এর জেরে মঙ্গলবার দেশের সঙ্গে রাজ্যে ও বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বন্ধ ছিল। তবে দেশের বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের প্রভাব নাও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক গুলি বন্ধ থাকার ফলে দুর্ভোগে পড়তে হয় গ্রাহকদের। শুক্রবার সরস্বতী পূজা শনিবার চতুর্থ শনিবার এবং রবিবারের পর সোমবার প্রজাতন্ত্র দিবস থাকায় চার দিন ব্যাংক বন্ধ থাকার পর মঙ্গলবারও এই ধর্মঘটে গ্রাহকদের সমস্যায় পড়তে হয়। ব্যাংক ধর্মঘট নিয়ে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের জনৈক নেতৃত্ব।
akb tv news
27.01.2026

