নিজস্ব প্রতিনিধি,
আগরতলা পুর নিগমের চার বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বিভিন্ন ওয়ার্ডে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বিগত চার বছরে কি কি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে তা প্রচার কর্মসূচি করে জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। এছাড়াও এই চার বছরে নিগমের কাজকর্ম নিয়ে প্রকাশ করা হবে ম্যাগাজিন । যেখানে তুলে ধরা হবে বিগত চার বছরের উন্নয়নের বিভিন্ন দিক । কেন্দ্রীয় ভাবে বা ওয়ার্ড ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হচ্ছে। আয়োজন করা হবে রক্তদান শিবিরের। আয়োজিত হবে ওয়ার্ড ভিত্তিক স্বাস্থ্য শিবিরও।গত বছরের মত প্রতিটি ওয়ার্ডে প্রায় ১০০ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র, কম্বল বিতরণ করা হবে। এরই অঙ্গ হিসেবে শুক্রবার আগরতলা পুর নিগমের ১৯ নং ওয়ার্ড কর্পোরেটর ভাস্বতী দেববর্মার উদ্যোগে এলাকার গুণীজনদের সম্বর্ধনা ও শীতবস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআরটিসি'র ভাইস চেয়ারম্যান সমর রায়, রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন মেয়র জানান, আগরতলাবাসীই উন্নয়নের ব্যাপারে ভাল করে বলতে পারবেন। গত চার বছরে কি কি উন্নয়ন হয়েছে তারা সব জানেন ভাল করে l
akb tv news
02.01.2026

