নিজস্ব প্রতিনিধি,
আগাম কিছু না জানিয়ে আচমকা শুক্রবার দুপুরে সাব্রুম মহকুমা শাসক অফিস সংলগ্ন এস.টি.এফ. ত্রিপুরা এক বিশাল বাহিনী নিয়ে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বাড়ী ঘরে তল্লাশি চালায় l প্রায় চার ঘন্টা ব্যাপী চলে এই কর্মসূচি। এদের সঙ্গে পুলিশও ছিল l তবে কি কারনে এস.টি.এফ. ত্রিপুরা তল্লাশি চালিয়েছে এখনও জানা যায়নি। এদিন ৪০ সাব্রুম মন্ডলের সহ-সভাপতি দেবযানী দাসের বাড়িতেও তল্লাশি সংগঠিত করা হয়।এদিকে বিশেষ সূত্রে জানা গিয়েছে, আগামী কালও তল্লাশি চলবে। এদিন সাব্রুম মহকুমা শাসক অফিস সংলগ্ন এলাকার প্রায় সব কয়টি দোকানে তল্লাসি চালানো হয় বলে জানা গেছে l
akb tv news
02.01.2026

