নিজস্ব প্রতিনিধি,
উদয়পুরের গর্জিতে নোয়াতিয়া সম্প্রদায়ের ১০ম রাজ্যভিত্তিক উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। অনুষ্ঠানের সুচনা করে আয়োজকদের আতিথেয়তায় মুগ্ধ হয়ে মুখ্যমন্ত্রী নিজেকেও তাদের একটা অভিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন। এদিন মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষায় জানান যে রাজ্য সরকার সবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রসঙ্গক্রমে এদিন তিনি উল্লেখ করেন যে ২০১৮ এর আগে রাজ্যে যেখানে মাত্র ৪ টি একলব্য মডেল রেসিডিয়ান্সিয়াল স্কুল শীল সেখানে বর্তমানে রাজ্যে তা বেড়ে হয়েছে ২৬ টি। ইতিমধ্যেই ১২ টি শুরু হয়ে গেছে। আরও ৬ টির কাজ এই মার্চেই শেষ হয়ে যাবে এবং তা চালু হয়ে যাবে। বাকি গুলোর কাজ চলছে। তিনি সম্প্রতি দিল্লীতে গিয়ে আরও ১৫ টি একলব্য স্কুল দেবার জন্য দাবি করেছেন। মুখ্যমন্ত্রী চান রাজ্যের প্রত্যেকটি ব্লকে যাতে একটা করে এই ধরনের বিদ্যালয় থাকে। যাতে সেখানে সংস্কৃতি মেনে উন্নত মানের লেখা পড়া করতে পারে রাজ্যের জনজাতি শিক্ষার্থীরা। তিনি এদিন সাফ জানান সবকা সাথ সবকা প্রয়াস সবকা বিকাশের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে রাজ্য সরকার। কোন রুপ মিথ্যা আশ্বাসে সরকার ও তার দল বিশ্বাস করে না।
Akb tv news
30.01.2026

