নিজস্ব প্রতিনিধি,
আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের অন্তর্গত ৩১ নং ওয়ার্ডে শুক্রবার নতুন অফিস গৃহ নির্মাণের লক্ষ্যে ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য এবং আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি, পুর নিগমের আধিকারিক ও স্থানীয় বাসিন্দারা। নতুন অফিস গৃহ নির্মিত হলে ওয়ার্ডের প্রশাসনিক কাজকর্ম আরও সুসংহত হবে এবং সাধারণ নাগরিকদের পরিষেবা প্রদান আরও সহজ ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।
akb tv news
16.01.2026

