নিজস্ব প্রতিনিধিঃ
দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করে শনিবার মালদহের
প্রশাসনিক সভায় মঞ্চ মাতালেন নরেন্দ্র মোদি। সেই সঙ্গে হুঙ্কার দিলেন, “বিজেপি
বাংলায় সুশাসন আনবে।” একইসঙ্গে প্রধানমন্ত্রীর মুখে শোনে গেল ওড়িশা এবং বিহারে
বিজেপির সমর্থনে সরকার গঠনের প্রসঙ্গ। একইসঙ্গে শুক্রবার মুম্বই পুরসভা ভোটে
বিজেপি জোটের জয়ের কথাও এদিন শোনা যায় তাঁর বক্তব্যে। মালদহের প্রশাসনিক সভা থেকে
নরেন্দ্র মোদি বলেন, “কাল মহারাষ্ট্রে শহরে পুরসভা ভোটের ফল বেরিয়েছে। বিজেপি
ঐতিহাসিক জয় পেয়েছে। পৃথিবীর অন্যতম বড় শহর মুম্বইয়ের পুরসভা, বিএমসি-তে প্রথম
বার বিজেপি রেকর্ড জয় পেয়েছে।” এছড়াও তিরুঅনন্তপুরম পুরসভায় বিজেপির জয়ের কথাও
এদিন বলেন তিনি। সেই সূত্র টেনে নরেন্দ্র মোদি বলেন, “জেন জি ভোটারেরা বিজেপির উপর
ভরসা করে।”তিনি আরও বলেন, “ওড়িশায় বিজেপি সরকার করেছে। ত্রিপুরা, অসম ভরসা রেখেছে বিজেপিতে।
কিছু দিন আগে বিহার আরও এক বার বিজেপি-এনডিএ সরকার গড়েছে। বাংলার চার দিকে
বিজেপির সুশাসনের সরকার রয়েছে। এখন বাংলায় সুশাসনের সময় এসেছে। তাই আমি বিহারে
জয়ের পর বলেছিলাম, মা গঙ্গা আশীর্বাদে বাংলায় বিকাশের গঙ্গা বইবে।”
akb tv news
17.01.2026

