নিজস্ব প্রতিনিধি,
পানীয় জলের দাবিতে মঙ্গলবার সকাল থেকে মনুবাজার শ্রীনগর সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় কালাঢেপা এডিসি ভিলেজের ক্ষুব্ধ জনগণ। প্রায় দুই ঘন্টা ধরে এই বিক্ষোভ চলে। পরে পানীয় জল দপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। এব্যাপারে,এলাকাবাসীরা জানায়, তিনি দীর্ঘদিন ধরে তারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার আবেদন করেও কোন সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে আজ তারা পথ অবরোধের সিদ্ধান্ত নেন।এলাকার জনগণের কাছে সঠিকভাবে জল সরবরাহ করার কোন ব্যবস্থা নেই, ফলে চরম দুর্ভোগে দিন কাটে ওই এলাকার বাসিন্দাদের l এখন দেখার পানীয় জল ও স্বাস্থ্য বিধানদপ্তরের ইঞ্জিনিয়ারের আশ্বাস কতটুকু ফলপ্রশু হয় l
akb tv news
20.01.2026

