আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দুটি চুরির ঘটনায় চুরি যাওয়া সামগ্রী সহ আটক চোর ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    সোমবার দুপুরে রাজধানীর প্যালেস কম্পাউন্ডস্থিত এলাকায় মৌমিতা দেববর্মা ডাইনিং রুমে বসে খাবার খাচ্ছিলেন। সেই সময় চোরের দল উনার বাড়িতে হানা দিয়ে দামি কিছু পাছড়া সহ একটি টেবিল ফ্যান নিয়ে যায়। এরপর পূর্ব থানায় মামলা করা হলে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে চোরকে শনাক্ত করতে সক্ষম হয়। সেই অনুসারে কুলাইয়ের বাসিন্দা সুরজ দেববর্মাকে আটক করে এবং চুরি যাওয়া সামগ্রী কাটাখাল এলাকা থেকে উদ্ধার করে। মঙ্গলবার সুরজ দেববর্মাকে কোর্টে প্রেরণ করে দু’দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে। এর পাশাপাশি গত ১১ই জানুয়ারি নয়নিয়ামুড়া এলাকার বাপন পালের বাড়িতে চার দিনের জন্য রংয়ের কাজ করেছিল দুই রং মিস্ত্রী। পরবর্তীতে বাড়িতে বিয়ের অনুষ্ঠান থাকায় ১৬ই জানুয়ারি স্বর্ণালংকার খুঁজতে গিয়ে দেখে বাড়িতে স্বর্ণালংকার নেই। এরপর থানায় মামলা করলে পুলিশ তদন্তক্রমে দু’জন রং মিস্ত্রিকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে একটি স্বর্ণের দোকান থেকে সোনার জিনিস গুলি উদ্ধার করে পুলিশ। তখন সেই দোকানদারকেও আটক করে পুলিশ। আটক করা দুই চোরের নাম হল-সঞ্জয় শর্মা ও প্রতাপ দাস। তাদের বাড়ি চারিপাড়ায়। অপরদিকে, যে দোকানে তারা সোনার জিনিস গুলি বিক্রি করেছিল সেই দোকান মালিকের নাম বিমল রুদ্র পাল। তাকে আটক করা হয়।মঙ্গলবার পূর্ব থানায় এনিয়ে বিস্তারিত জানান থানার ওসি সুব্রত দেবনাথ।  









    akb tv news 

    20.01.2026

    3/related/default