নিজস্ব প্রতিনিধিঃ
এবছর নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১৩৩তম জন্ম জয়ন্তী। প্রতি বছরের মত এবছরও আগরতলার ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে নেতাজীর জন্ম জয়ন্তী পালন করা হবে।তবে এবছর একই দিনে সরস্বতী পূজা পড়ায় শোভাযাত্রা হবে কিনা তা নিয়ে একটা সন্দেহের সৃষ্টি হয়েছিল। কিন্তু সোমবার স্কুলে গিয়ে দেখা যায় স্কুলের ছাত্র-ছাত্রীরা যথারীতি শোভাযাত্রার প্রস্তুতিতে মগ্ন। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, নেতাজি জন্ম-জয়ন্তীতে শোভা যাত্রার পাশাপাশি সরস্বতী পুজোও স্কুলে অনুষ্ঠিত হবে। ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রা এবং সরস্বতী পুজো দুটোই করতে ইচ্ছুক। নেতাজী জন্ম জয়ন্তীতে শোভাযাত্রায় বিভিন্ন ধরনের সামাজিক বার্তা তুলে ধরা হবে।প্রস্তুতি এখন তুঙ্গে বলে তিনি জানান।
akb tv news
19.01.2026

