নিজস্ব প্রতিনিধি,
সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে এবার পদ্মশ্রী সম্মান পাচ্ছেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব নরেশ চন্দ্র দেববর্মা। দেশের রাষ্ট্রপতি বিশেষ ক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের জন্য এই সম্মান প্রদান করবেন।নরেশ চন্দ্র দেববর্মা পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে নরেশ চন্দ্র দেববর্মার অবদান অনস্বীকার্য। এই সম্মান তাঁর দীর্ঘদিনের সাধনা ও নিষ্ঠার স্বীকৃতি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নরেশ চন্দ্র দেববর্মার এই প্রাপ্তি শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমগ্র ত্রিপুরাবাসীর জন্য গর্বের ও আনন্দের বিষয়।
Akb tv news
25.01.2026

