নিজস্ব প্রতিনিধি,
আগামী মঙ্গলবার সাতচাঁদ আর.ডি.ব্লকের অন্তর্গত পশ্চিম জলেফা গ্রাম পঞ্চায়েতের অধিনে সাব্রুম রেলস্টেশন সংলগ্ন গর্জনতলী এলাকায় আয়ুষ হাসপাতাল এবং সাব্রুম মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের উদ্বোধন করা হবে l এই উদ্ধোধন অনুষ্ঠানকে সামনে রেখে জোড় প্রস্তুতি চলছে এখন।ব্লাড ব্যাংকের উদ্বোধন করবেন মূখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা l এছাড়া আয়ুষ হাসপাতালের উদ্ধোধন করা হবে। এই উপলক্ষ্যে রবিবার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, দক্ষিণ জেলার স্বাস্থ্য অধিকর্তা জ্যোতির্ময় দাস, সাব্রুম মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক নিপেন্দ্র রিয়াং, ডাক্তার শ্রমিক হাজরা সহ আরো অন্যান্য আধিকারিকরা।
akb tv news
25.01.2026

