হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলাপমেন্ট প্রজেক্টে হাওড়া নদী অববাহিকা সংস্কারের যে কাজ চলছে সে দিকে লক্ষ্য রেখে হাওড়া মার্কেটটি সংস্কারের লক্ষ্যে শুক্রবার পুর নিগম কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন মেয়র দীপক মজুমদার। নিগমে আয়োজিত এই বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পুর কমিশনার সাজু ওয়াহেদ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র জানান, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবসায়ীদেরকে তাদের দোকান ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সাত তারিখের ভেতর দোকান না ভাঙ্গা হলে ৮ তারিখ নিগম সেগুলি ভেঙ্গে দেবে। পরবর্তীতে যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদেরকে এক মাসের ভেতর নতুন পাকা বাড়ি নির্মাণ করে ব্যবসা করার জন্য দোকান ঘর প্রদান করা হবে। পাশাপাশি এদিন তিনি হাওড়া মার্কেটে নেশা ও জুয়ার রমরমা নিয়ে সরব হন।
akb tv news
30.01.2026

