আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু বার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, জাতির জনকের আদর্শ এবং স্বদেশির উপর তাঁর জোর আজও আত্মনির্ভর ও উন্নত ভারতের লক্ষ্যে এগিয়ে চলার পথে পথপ্রদর্শক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম -এ পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “জাতির জনক মহাত্মা গান্ধির মৃত্যুবার্ষিকীতে তাঁকে শত শত প্রণাম। পূজ্য বাপু সর্বদা স্বদেশির উপর বিশেষ জোর দিতেন, যা উন্নত ও আত্মনির্ভর ভারতের সংকল্পের একটি মূল ভিত্তি। তাঁর ব্যক্তিত্ব ও কর্ম দেশবাসীকে চিরকাল কর্তব্যের পথে চলতে অনুপ্রাণিত করবে।” উল্লেখ্য ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি আততায়ীর গুলিতে নিহত হন গান্ধিজি। দিনটি প্রতিবছর ‘শহিদ দিবস’ হিসেবে পালন করা হয়। দেশজুড়ে নানা স্তরের মানুষ তাঁর শান্তি, ঐক্য ও নৈতিক সাহসের উত্তরাধিকার স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন।










    Akb tv news 

    30.01.2026

    3/related/default