নিজস্ব প্রতিনিধি,
সরস্বতী পূজার দিন দুপুরে কৈলাশহরে উত্তেজনা ও মারপিটের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধ্যানকার।শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ পদক্ষেপ নিয়েছে। লাঠিচার্জ করেছে।কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক করেছে। আমরা একটি নির্দিষ্ট ধারায় মামলা নিয়েছি। ঘটনার তদন্তক্রমে দোষীদেরকে আটক করা হবে। সরস্বতী পূজার দিন দুই দলের মধ্যে ঝগড়া ও মারপিট হয়েছে।বর্তমানে এখানে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে বলে তিনি জানান।
akb tv news
24.01.2026

