আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বহিস্কার করা হল বড়জলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতিকে ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিস্কার করা হল বড়জলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে। প্রসঙ্গত, জমি দালালি ও জমি মাফিয়াগিরির অভিযোগে বড়জলা বিধানসভার বিজেপি মন্ডল সভাপতি রাজীব সাহাকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ। রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। জানা গেছে, জমি সংক্রান্ত একাধিক অভিযোগের ভিত্তিতে রাজীব সাহাকে এয়ারপোর্ট থানায় নিয়ে এসে কয়েক ঘন্টা ধরে টানা জেরা করেন পুলিশ আধিকারিকরা। জেরার পর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা যায়, অভিযুক্তের বিরুদ্ধে জমি দখল, অবৈধ লেনদেন ও দালালি সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে। দলীয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিজেপি ত্রিপুরা প্রদেশের রাজ্য সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য-এর নির্দেশক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪শে জানুয়ারি রাজিব সাহা পুলিশের হাতে গ্রেফতার হন এবং অভিযোগিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই তাকে বরখাস্ত করা হয়।









    akb tv news 

    25.01.2026

    3/related/default