নিজস্ব প্রতিনিধিঃ
অসুস্থ দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। সোমবার হঠাৎ শারীরিক
অবস্থার অবনতি হয় তাঁর। এরপর তাঁকে দিল্লির এইমসে ভর্তি করা হয় বলে জানা গিয়েছে।
গত সপ্তাহের শেষে দু’বার জ্ঞান হারিয়েছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে
ভর্তি হওয়ার নির্দেশ দেন। গত ১০ই জানুয়ারি
শারীরিক সমস্যার সম্মুখীন হন তিনি। এদিন নিজের বাসভবনে বাথরুমে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। সেই সময় তাঁকে এইমসে ভর্তি করা হয়।
আরও পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন। আধিকারিকেরা জানিয়েছেন,
পরীক্ষায় তাঁর এম আর আই করা হবে। গত বছর জুন মাসেও অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। উল্লেখ্য, গত বছরের ২১শে জুলাই শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে হঠাৎ উপরাষ্ট্রপতির পদ
থেকে ইস্তফা দেন জগদীপ ধনকর।
akb tv news
13.01.2026

