নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার টাউন বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ৩৪ নং
ওয়ার্ডের উদ্যোগে দশমিঘাট এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে গরীব দুঃস্থদের মধ্যে শীত
কম্বল বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিজেপি’র
সদর শহর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য ও বড়দোয়ালী মন্ডল সভাপতি সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, কাউকে সাহায্য করলে কিন্তু নিজেরও লাভ হয়।
এটাই মানুষের সহজাত বৈশিষ্ট্য। এক্ষেত্রে আমরা যদি বিজ্ঞানের কথা বলি ব্রেনের
মধ্যে কিন্তু একটা হরমোন তৈরি হয়। এটাকে বলে হেরোটিন ও অক্জি টকসিন। এটা সাধারন
মানুষের জানা নেই। এই দুটি হরমোন যখন বের হয় তখন আমাদের মন ভাল লাগে, খুশি লাগে
বলে তিনি জানান। এদিন মুখ্যমন্ত্রী নিজ হাতে দুঃস্থদের হাতে কম্বল তুলে দেন।
akb tv news
13.01.2026

