আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    কুকুরের কামড়ে মৃত্যু হলে মোটা অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের কথা ভাবছে সুপ্রিম কোর্ট।।AKB TV News

    আরশি কথা




     




    নিজস্ব প্রতিনিধিঃ

    পথকুকুর সংক্রান্ত মামলায় এবার নয়া ভাবনা সুপ্রিম কোর্টের। কুকুরের কামড়ে মৃত্যু হলে মোটা  অঙ্কের আর্থিক সাহায্যের কথা ভাবছে আদালত। মঙ্গলবার পথকুকুর সংক্রান্ত মামলার শুনানিতে কড়া বার্তা দেয় শীর্ষ আদালত। এদিন বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কুকুরের কামড়ে প্রতিটি মৃত্যুতে রাজ্য সরকার যাতে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে, সেই সংক্রান্ত নির্দেশিকার কথা ভাবছে আদালত। জখম হলেও থাকবে ন্যূনতম আর্থিক সাহায্যের ব্যবস্থা।বর্তমানে বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে চলছে পথকুকুর সংক্রান্ত মামলা। এদিন শুনানি চলাকালীন বিচারপতিদের বেঞ্চ বলে, “কুকুরের কামড়ে শিশু বা বয়স্কদের মৃত্যু হলে বা জখম হলে রাজ্য কর্তৃক মোটা অঙ্কের ক্ষতিপূরণের নির্দেশ দেব আমরা।” যারা রাস্তায় নিয়মিত কুকুরদের খাওয়ান কুকুরে কামড়ে মৃত্যু, জখমে তাঁদেরও দায় নিতে হবে, এমনটাই জানায় আদালত। সুপ্রিম বেঞ্চের বক্তব্য, কুকুরের খাবার দাতারাও দায়বদ্ধ। আপনারা বাড়িতে নিয়ে যান তাদের, নিজের কাছে রাখুন। কেন ওরা ঘুরে বেড়াবে, কামড়াবে, তাড়া করবে? কুকুরের কামড়ের প্রভাব আজীবন থেকে যায় বলে বক্তব্য সুপ্রিম বেঞ্চের।”,এদিন বিচারপতিরা জানান মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২০ জানুয়ারি।

     







    akb tv news 

    13.01.2026


    3/related/default