নিজস্ব প্রতিনিধিঃ
পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর পদ্ধতি নিয়ে গোড়া
থেকে আপত্তি তুলেছিল শাসকদল তৃণমূল।এক্ষেত্রে আপত্তির মূল বিষয় ছিল, যে পদ্ধতিতে কাজ
হচ্ছে, তা অবৈজ্ঞানিক। এতে ভুলের আশঙ্কা প্রবল। আপত্তি ছিল কমিশনের বলা ‘লজিক্যাল ডিসক্রিপান্সি’
শব্দবন্ধ নিয়েও। তৃণমূলের তরফে এনিয়ে সম্প্রতি কালে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন
রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান নেতা ডেরেক ও ব্রায়েন। সোমবার প্রধান বিচারপতি সূর্য
কান্তর এজলাসে মামলাটি উঠলে কমিশনকে কার্যত ধাক্কা খেতে হয়। নির্বাচন কমিশনের কাছে
জবাবদিহি চাইল শীর্ষ আদালত। এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। আগামী ১৯শে জানুয়ারি
পরবর্তী শুনানি হবে। সোমবার প্রধান
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলায় তৃণমূলের হয়ে সওয়াল
করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। তাঁর বক্তব্য, লজিক্যাল ডিসক্রিপান্সির নামে যা
চলছে, তা অযৌক্তিক এবং ভীষণ অদ্ভুত এক প্রক্রিয়া। হোয়াটস অ্যাপ মেসেজের ভিত্তিতে কাজ
হচ্ছে। সওয়াল শুনে কমিশনের আইনজীবীর কাছে এবিষয়ে জানতে চান বিচারপতিরা। এর জন্য কমিশনের
আইনজীবী দু’সপ্তাহ সময় চান। কিন্তু প্রধান বিচারপতি নির্দেশ দেন, এক সপ্তাহের মধ্যেই
জবাব দিতে হবে।
akb tv news
12.01.2026

