আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    একটা আশ্চর্যজনক জীবনের নাম হল স্বামী বিবেকানন্দ।। জাতীয় যুব দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ১২ই জানুয়ারি সোমবার স্বামী বিবেকানন্দের জন্মদিন। এবছর তাঁর ১৬৩তম জন্ম বার্ষিকী। এই দিনটিকে সারা দেশে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয়।প্রতি বছরের মত এবছরও রাজ্যে জাতীয় যুব দিবস পালন করা হয় যথাযথ মর্যাদায়। এদিন আগরতলার নজরুল কলাক্ষেত্রে রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে এক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিংকু রায়, দফতরের সচিব ডঃ প্রদীপ কুমার চক্রবর্তী, দফতরের অধিকর্তা সি এল ডার্লং ও মাই ভারত রাজ্য অধিকর্তা বিমল কুমার সাহা সহ আরও অনেকে।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আজ স্বামীজির ১৬৩তম জন্ম বার্ষিকী।স্বামী বিবেকানন্দকে কে না জানে। আমরা যতটুকু বুঝি একটা আশ্চর্যজনক জীবনের নাম হল স্বামী বিবেকানন্দ। বিশেষ করে যারা তরুণ যুব সমাজ তাদের কাছে তিনি আজকের দিনেও আইকন। আজকের দিনে প্রাসঙ্গিক।প্রতি বছর যুব বিষয়ক ক্রীড়া দফতরের উদ্যোগে যে অনুষ্ঠান হয় তা কিন্তু এক দিনের জন্য হওয়া বাঞ্ছনীয় নয়। প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে স্বামীজীর যে আদর্শ যে পথ আমাদেরকে দেখিয়েছেন সেই গুলো মাথায় রেখে আমাদের যুব সমাজ যদি আগামী দিন চলে তাহলে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া সম্ভব হবে বলে তিনি জানান। 








    akb tv news 

    12.01.2026

    3/related/default