আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভেনেজুয়েলায় চলা মার্কিন দাপট নিয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    বর্তমান পরিস্থিতিতে ভেনেজুয়েলায় চলা মার্কিন দাপট নিয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি।এর পাশাপাশি গোটা ঘটনার উপর নজর রয়েছে বলেও জানিয়ে দিল দেশের বিদেশ মন্ত্রক। রবিবার সকালে ভেনেজুয়েলার ঘটনায় একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে বিদেশ মন্ত্রক। নিজের সামাজিক  মাধ্যমেও সেই বিজ্ঞপ্তি তুলে ধরেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভেনেজুয়েলার  মানুষের শান্তি ও নিরাপত্তা কামনা করেছে নয়াদিল্লি। সঙ্গে এই ঘটনায় ‘গভীর ভাবে উদ্বেগ’ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ  ভাবে সমস্যা সমাধানের জন্য অনুরোধ করা হচ্ছে। ভেনেজুয়েলায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই আবেদন।’ পাশাপাশি, শুক্রবার মধ্যরাত থেকে চলা প্রতিটি ঘটনার উপর ভারত নজর রেখেছে বলেই জানিয়েছে নয়াদিল্লি।ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে  বসবাসকারী ভারতীয়দের সঙ্গে নয়াদিল্লির পাঠানো দূত যোগাযোগ রেখেছে। শুধু তাই নয়, প্রয়োজনে  সহযোগিতা করতেও প্রস্তুত বলে জানিয়েছে সাউথ ব্লক।

     

     






    akb tv news 

    04.01.2026

    3/related/default