আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে।। প্রধানমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারত ২০৩৬ সালের অলিম্পিক গেমস আয়োজনের জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে।রবিবার একথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ৭২তম জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, "গত দশকে বিভিন্ন শহরে ২০টিরও বেশি বড় আন্তর্জাতিক ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে রয়েছে অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ, হকি বিশ্বকাপ এবং বড় বড় দাবা টুর্নামেন্ট।" "২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতে অনুষ্ঠিত হবে। ভারত ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি নিচ্ছে," বলেন জানান প্রধানমন্ত্রী।৪ থেকে ১১ই জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত এই  টুর্নামেন্টে সারা দেশ থেকে ৫৮টি দলের প্রতিনিধিত্বকারী ১,০০০ জনেরও বেশি খেলোয়াড় অংশগ্রহণ করবেন।










    akb tv news 

    04.01.2026


    3/related/default