আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভারত বৈচিত্র্যকে তার গণতন্ত্রের শক্তিতে পরিণত করেছে।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারত বৈচিত্র্যকে তার গণতন্ত্রের শক্তিতে পরিণত করেছে। বিশ্বকে দেখিয়েছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলি তার উন্নয়নে স্থিতিশীলতা, গতি এবং মাত্রা প্রদান করে। বৃহস্পতিবার  কমনওয়েলথ স্পিকারদের ২৮তম শীর্ষ সম্মেলনের উদ্বোধন করে একথা গুলি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সম্মেলনে বলেন, ভারতীয় গণতন্ত্র গভীর শিকড় দ্বারা স্থাপিত একটি বৃহৎ বৃক্ষের মত। "যখন ভারত স্বাধীনতা লাভ করে, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে দেশের বিশাল বৈচিত্র্যের মধ্যে গণতন্ত্র টিকে থাকতে পারবে কিনা। তবে, এই বৈচিত্র্যই ভারতীয় গণতন্ত্রের শক্তি হয়ে ওঠে। তিনি আরও বলেন, গণতন্ত্র শিকড় গড়ে উঠলেও ভারতকে অগ্রগতির জন্য সংগ্রাম করতে হবে, এই সন্দেহও ছিল। এই সন্দেহের বিপরীতে, ভারত প্রমাণ করেছে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং প্রক্রিয়াগুলি তার উন্নয়নে স্থিতিশীলতা, মাত্রা এবং গতি প্রদান করে বলে প্রধানমন্ত্রী জানান।








    akb tv news 

    15.01.2026


    3/related/default