আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে টিএমসি ও বামফ্রন্ট সরকার।। সাংসদ বিপ্লব কুমার দেব।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিমবঙ্গের অর্থনীতি থেকে শুরু করে মান সম্মান ইজ্জত সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় ডুবিয়েছে।পশ্চিমবঙ্গের কোন কিছু আর রাখেনি মমতা বন্দ্যোপাধ্যায় ও বামফ্রন্ট। সব কিছু বিক্রি করে দিয়েছে। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষ বসে আছে কখন নির্বাচনের দিনক্ষন ঘোষণা হবে এবং তারা রাস্তায় নামবে। বর্তমান তৃনমূল সরকার ও তার আগে বামফ্রন্ট—উভয় শাসনামলেই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কার্যত ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গকে ধ্বংস করে দিয়েছে টিএমসি ও বামফ্রন্ট সরকার। দেড় কোটি যুব সমাজ পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে গেছে রুজি রুটির আশায়। সাত হাজার ছোট বড় কারখানা পশ্চিমবঙ্গ সরকারের নীতির কারণে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে বলে সাংসদ জানান।









    akb tv news 

    15.01.2026

    3/related/default