নিজস্ব প্রতিনিধিঃ
আমেরিকার সাম্রাজ্যবাদী মানসিকতা নিন্দায়
সরব হয়েছে বহু দেশ। ভারতও এই ইস্যুতে বিবৃতি দিয়েছে।এহেন পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী
বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, এই ফোনালাপে দ্বি-পাক্ষিক সম্পর্কের পাশাপাশি একাধিক ইস্যুতে
আলোচনা হয়েছে দুই রাষ্ট্র প্রধানের। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে ইজরায়েলের
প্রধানমন্ত্রীকে ফোন করার কথা প্রকাশ্যে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে
প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমার বন্ধু ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে
ফোন করতে পেরে ও ইজরায়েলের জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পেরে আমি আনন্দিত। চলতি
বছরে ভারত ও ইজরায়েল দুই দেশের কৌশলগোল অংশিদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে বিশদে
কথা হয়েছে আমাদের।’ এর পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে নেতানিয়াহুর
সঙ্গে কথা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
akb tv news
07.01.2026

