আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই জেলাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা স্মৃতি ফুটবল প্রতিযোগিতাঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, খোয়াই, আরশিকথাঃ


    মঙ্গলবার বেলা ১২ ’টায় খোয়াই জেলা জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সিন্থেটিক ফুটবল মাঠে খোয়াই জেলাভিত্তিক ভগবান বিরসা মুন্ডা স্মৃতি আন্তঃআবাসিক তফশিলি জনজাতি ছেলেদের ও মেয়েদের ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়। এই ক্রীড়ানুষ্ঠানে উদ্ভোধক ও প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক বিনয় দেব্বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস‚ বিশিষ্ট সমাজসেবক অনিমেষ নাগ ও রঞ্জন দাস‚ বিশেষ অতিথি খোয়াই জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসিট্যান্ট ডিরেক্টর কমলেন্দু শীল‚ খোয়াই মহকুমা বোর্ডিং হাউজ্ কমিটির চ্যেয়ার্পাসন ইন্দ্রাণী দেব্বর্মা‚ তেলিয়ামুড়া মহকুমা বোর্ডিং হাউজ্ কমিটির চ্যেয়ার্পাসন বাবুজিৎ দেব্বর্মা প্রমুখ। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন খোয়াই জেলা জনজাতি কল্যাণ আধিকারিক তন্ময় দেবনাথ‚ এবং পৌরহিত্য করেন খোয়াই পঞ্চায়েত সমিতির চ্যেয়ারপার্সন টিঙ্কু ভট্টাচার্য্য।

    অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের রিশা পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে বরন করে নেওয়া হয়। জলসিঞ্চন করার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করেন উদ্ভোধক ও প্রধান অতিথি সহ অন্য অতিথিরা। এরপর অতিথিরা ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক তন্ময় দেবনাথ‚ পরপর বক্তব্য রাখেন বাবুজিৎ দেব্বর্মা‚ ইন্দ্রাণী দেব্বর্মা‚ সমীর কুমার দাস‚ বিনয় দেব্বর্মা। অনুষ্ঠানের সভাপতি টিঙ্কু ভট্টাচার্য্য বক্তব্য রাখার মধ্য দিয়ে প্রথমার্ধের উদ্ভোধনী পর্বের সমাপ্তি করেন। তারপরে নেশা মুক্ত ত্রিপুরা সমাজ গঠনে সমস্ত খেলোয়াড়দের শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা।

    দ্বিতীয়ার্ধে ফুটবল প্রতিযোগিতার শুরুতেই অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। এরপর কিক অফ্ করার মধ্য দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন খোয়াই ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সমীর কুমার দাস। এইদিন ছেলেদের ফুটবল প্রতিযোগিতায় খোয়াই সরকারি এস্‚টি‚ বয়েজ্ হোস্টেল বনাম ওলিভ হিল এস্‚টি‚ বয়েজ হোস্টেল চুড়ান্ত পর্যায়ের ম্যাচে খোয়াই সরকারি এস্‚টি‚ বয়েজ্ হোস্টেল ৩-০ গোলে চ্যাম্পিয়ানের শিরোপা লাভ করে‚ এবং রানার্স আপ হয় ওলিভ হিল এস্‚টি‚ বয়েজ হোস্টেল। অন্যদিকে‚ রতনপুর এস্‚টি‚ গার্লস্ হোস্টেলের খেলোয়াড়রা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। প্রতিযোগিতায় ম্যান অব দ্যা ম্যাচের শিরোপা পায় প্রকাশ তাঁতি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সমস্ত খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়‚ এবং চ্যাম্পিয়ান ও রানার্স আপদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সংস্কৃতিসেবক সৌর প্রতিম শর্ম্মা। প্রতিযোগিতায় রেফারির ভূমিকায় ছিলেন বরিষ্ঠ শারীরিক শিক্ষক অজয় ভট্টাচার্য্য‚ বিশিষ্ট শারীরিক শিক্ষক বিশ্বজিৎ দেব সরকার‚ প্রশান্ত সিনহা‚ রিপন কুমার দাস।

    উল্লেখ্য যে‚ খোয়াই সরকারি এস‚টি‚ বয়েজ হোস্টেল ও রতনপুর এস্‚টি‚ গার্লস হোস্টেল দল দুটো আগামী ৯’ই জানুয়ারি‚ ২০২৫ ইং. তারিখে আগরতলা উমাকান্ত স্কুলের মাঠে অনুষ্ঠিতব্য রাজ্যভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় খোয়াই জেলার হয়ে অংশগ্রহণ করবে। এইদিন অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী দর্শকশ্রোতাদের ভীড় ছিলো লক্ষ্যণীয়। অতিথিরা‚ খেলোয়াড়রা‚ ক্রীড়াপ্রেমী দর্শকশ্রোতাদের উজ্জ্বল উপস্থিতি‚ অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সর্বতোভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৭ই জানুয়ারি ২০২৬
     

    3/related/default