আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইডি'কে টেক্কা দিতে আগেভাগে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ রাজ্য।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বর্তমান সময়ে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে তোলপাড় পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি। শুক্রবারই ইডির দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এরপরই কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে বলে খবর ছিল। কিন্তু তার আগেই ক্যাভিয়েট দাখিল করল রাজ্য সরকার। শনিবার সুপ্রিম কোর্টে এই ক্যাভিয়েট দাখিল করা হয়েছে। একতরফা শুনানি ঠেকাতেই পশ্চিমবঙ্গ রাজ্যের তরফে এহেন পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২০ সালের দিল্লির কয়লা পাচার মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সেই মামলাতেই বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। ঘটনার পর অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল, প্রার্থী তালিকা চুরি করছে বলে অভিযোগ তুলে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্ট পর্যন্ত। এরসঙ্গে ইডি অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন জানায় তৃণমূল।










    akb tv news 

    10.01.2026


    3/related/default