নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার পালিত হচ্ছে সোমনাথ স্বাভিমান পর্ব দিবস। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই সোমনাথ মন্দিরে বিশেষ পূজার্চনা করেন। তাকে লক্ষ রেখে বিজেপির উদ্যোগে প্রতিটি শিব মন্দিরে এদিন অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজা। শনিবার সেই লক্ষ্যে প্রগতি রোড স্থিত মেহের কালীবাড়িতে পূজো দিলেন মেয়র দীপক মজুমদার , রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য, কর্পোরেটর নিবাস দাস, ভাস্বতী দেববর্মা নিতু গুহ দেব সহ অন্যারা। প্রসঙ্গত আজ থেকে ১০০০ বছর পূর্বে সোমনাথ মন্দিরে আক্রমণ করেছিল গাজী মোহাম্মদ। পরবর্তীতে এই মন্দির স্বমহিমায় ঐতিহ্য ধরে রেখেছে। এই মন্দিরের ঐতিহ্য স্মরণ করে আজকের এই বিশেষ পূজার্চনা করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে এদিন জানান রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য।
akb tv news
10.01.2026

