নিজস্ব প্রতিনিধিঃ
ইংরেজি নতুন বছরে এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে
বিড়ি-সিগারেট-গুটকা-সহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম। এই পণ্যগুলির উপর যে
অতিরিক্ত শুল্ক আরোপ করার কথা কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী
নির্মলা সীতারমণ, সেটা কার্যকর হতে চলেছে আগামী ১লা ফেব্রুয়ারি থেকে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই
জানিয়ে দিল মোদি সরকার।বুধবার মোদি সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ১লা
ফেব্রুয়ারি থেকেই তামাকজাত পণ্যের উপর নতুন জিএসটি কার্যকর হচ্ছে। কেন্দ্র সরকার বিড়ি-সিগারেট তথা
অন্যান্য তামাকজাত পণ্যকে ‘পাপ পণ্য’ হিসাবে চিহ্নিত করেছে। জিএসটি-র নতুন কাঠামোয়
এগুলিই হতে চলেছে সবথেকে দামি পণ্য। এর মধ্যে রয়েছে তামাক, গুটখা, পান মশলা, মদ
এবং ঠাণ্ডা পানীয়র মত সামগ্রী। গত ডিসেম্বরেই সংসদে দুটি পৃথক বিল পাশ হয়েছিল।
akb tv news
01.01.2026

