নিজস্ব প্রতিনিধিঃ
ইংরেজি নতুন বছরের প্রথম দিনে মাতা ত্রিপুরেশ্বরী
মন্দিরে পুজো দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়।এদিন প্রথমে মায়ের কাছে পূজা
দেন তিনি।এরপর রাজ্যবাসির মঙ্গল কামনা করে মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করেন তিনি।এদিন
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, ২০২৬ সালের আজ পয়লা জানুয়ারি। ইংরেজি নতুন
বছর উপলক্ষ্যে আমি প্রথমে সকল ত্রিপুরা বাসীকে শুভেচ্ছা জানায়। মাতা ত্রিপুরা সুন্দরি
মন্দিরে যেকোন শুভ দিনে আসা আমরা যে কোন একটা ভাল মেসেজ মনে করি।বছরের বেশ কয়েকটা দিন
মাতা বাড়িতে আসা আমরা অত্যাবশ্যকীয় মনে করি বলে তিনি জানান।এদিন মাতা বাড়িতে মন্ত্রীর
সঙ্গে বিধায়ক অভিষেক দেব রায়ও ছিলেন।
akb tv news
01.01.2025

